মৌলভীবাজারে বিএনপি নেতা জুনেদ আহমদ মারা গেছেন

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ০৩:০২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ০৩:০৪

মৌলভীবাজার মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনেদ আহমদ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন।
শনিবার (১৬ ডিসেম্বর)  বিকাল ৩ টা ৪০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তিনি মারা যান( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, একছেলে ,দুই মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট জুনেদ আহমদের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য  এম নাসের রহমান । শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি  বলেন,  ‘প্রবীণ এই রাজনীতিককে হারিয়ে জেলা বিএনপি শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’ শোকবার্তায় আরও বলা হয়, জীবদ্দশায় অ্যাডভোকেট জুনেদ আহমদ ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ নেতা। তিনি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্ঠজন। তার মৃত্যুতে জেলা বিএনপি একজন নিবেদিত নেতা ও আভিভাবককে হারালো।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম