কিছু শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন: শিক্ষামন্ত্রী

সিলেট প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ২১:৩৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ২১:৪১

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ছবি- প্রতিনিধি)

শর্ত মেনে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কেই স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘শিক্ষকদের স্থান সবার উপরে। কিন্তু দুঃখের বিষয়, কিছু শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। এ থেকে তাদের বেরিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘একটি দেশ গড়তে শিক্ষার কোনও বিকল্প নেই। সবার সহযোগিতায় আমরা যুগোপযোগী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন করেছি। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই আইন মানতে হবে।’

শর্ত না মানলে আমরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করে দেবো জানিয়ে তিনি আরও বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে এ শর্ত না রাখতে অনেকেই চাপ দিয়েছেন। কিন্তু আমরা সিদ্ধান্ত থেকে সরে আসিনি। আমাদের লক্ষ্য হচ্ছে, নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের সহযোগী হিসেবে গড়ে তোলা। গতানুগতিক শিক্ষায় এটা হবে না, এজন্য প্রয়োজন আমূল পরিবর্তন। একজন শিক্ষার্থীকে শুধু শিক্ষা নয়, সৎ, ভালো ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী