শ্রীমঙ্গলে পর্যটকবাহী বাস খাদে, আহত ১৪

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৭, ০১:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ০২:০৪

খাদে উল্টে পড়ে থাকা বাস (ছবি- প্রতিনিধি)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। এর মধ্যে চার জনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লাউয়াছড়া সড়কের টি-রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাসটিতে নাটোরের মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা ছিলেন। তারা মাধবকুণ্ড জলপ্রপাত দেখে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিনাক্ষী দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহতদের মধ্যে তিন নারী ও একজন পুরুষ। একজনের কোমরে ফ্র্যাকচার হয়েছে। বাকি তিন জন মাথা ও শরীরে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য এই চার জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’ আহতদের মধ্যে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ওসি কেএম নজরুল ইসলাম জানান, বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে আহত হয়েছেন প্রায় ১৪ জনের মতো। ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও চার জনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি