পাকিস্তানিদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করে বিএনপি: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি:
২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৯

শাজাহান খান

পাকিস্তানিদের সঙ্গে সম্পর্ক রেখে আওয়ামী লীগ কখনোই রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘পাকিস্তানিদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করে বিএনপি-জামায়াত। বিএনপি ক্ষমতায় থাকলে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, আর আওয়ামী লীগ যখন জঙ্গিদের প্রতিহত করে তখন বিএনপি নেতারা বলে জঙ্গিদের কেনো গ্রেফতার না করে হত্যা করা হলো।’

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থদের মধ্যে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

এসময় নৌমন্ত্রী বলেন, ‘বাংলা ভাইকে সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত। এই বাংলা ভাইকে দিয়ে সকল জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছিল তারা (বিএনপি-জামায়াত)। আর এই জঙ্গিকে প্রতিহত করে, জঙ্গিবাদ নির্মূল করার উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে।’

আমগ্রামের ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পল্লবী ইয়াসমিনসহ অন্যরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম