জাবিতে ৩০ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী ঢুকতে মানা

জাবি প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৭, ২৩:০৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ২৩:০৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন নির্বিঘ্ন করতে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থীদের ক্যাম্পাস পরিদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২০ ডিসেম্বর রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, ‘সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের কারণে ২৫ ডিসেম্বর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষা সফর, অতিথি পাখি দর্শন ও শুটিংসহ এ ধরনের অন্যান্য অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এছাড়া, নির্বাচনের দিন সকাল ৮টা থেকে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নতুন কলা ও মানবিকী অনুষদ ভবন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত রিকশা চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান রেজিস্ট্রার।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠেয় এ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে এখন ভোটের আমেজ বিরাজ করছে।
আরও পড়ুন:
 নজরুলের ছড়ার ইংরেজি প্যারোডি: ভাষা বিকৃতির অভিযোগ ইউনিসেফের বিরুদ্ধে

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম