মাগুরার সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দিনটিকে স্মরণ করেন জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত আছাদুজ্জামানের কবর জিয়ারত, শোক র্যালি, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ১০টায় দলীয় নেতাকর্মীরা শহরের ভায়না গোরস্থানে প্রয়াত আছাদুজ্জামানের কবর জিয়ারত করেন। এরপর সেখান থেকে একটি শোক র্যালি বের হয়ে তা শহর প্রদক্ষিণ করে। পরে দুপুরে নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় স্মরণসভা।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ এ এস এম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার, সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়রম্যান পঙ্কজ কুন্ডু।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
আরও পড়ুন-
তিন দিনেও সন্ধান মেলেনি খুলনার ওয়ার্ড যুবলীগ নেতার
বিজয় দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত, নাটোরে ১২ কর্মকর্তাকে নোটিশ








