শরণখোলায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

বাগেরহাট প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৭, ২৩:৫২আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ০০:২৭

বাগেরহাট বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের হস্তক্ষেপে এক এসএসসি পরীক্ষার্থীর বিয়ে পণ্ড হয়েছে। বুধবার দুপুরে শরণখোলা উপজেলার খান্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের জামাল ফরাজী তার এসএসসি পরীক্ষার্থী মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন। বর পাশের নলবুনিয়া গ্রামের কামাল মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩২)। খবর পেয়ে ওই বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, মঙ্গলবার বিকালে তার দফতরে গিয়ে ওই ছাত্রীর এক আত্মীয় ছাত্রীটির অমতে বিয়ে দেওয়ার অভিযোগ করেন। বুধবার দুপুরে গিয়ে বিয়ের সমস্ত আয়োজন বন্ধ করে দেওয়া হয়। বিয়ের কাবিন হয়েছে কিনা তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি