চা শ্রমিকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৮, ০৪:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ০৪:২৬

মৌলভীবাজার মৌলভীবাজারের কমলগঞ্জে মনু পাশা (২৮) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ব্যক্তি মালিকানাধীন শ্রী গোবিন্দপুর চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মনু পাশা ওই চা বাগানের রামাকান্ত পাশার ছেলে।

কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আবুল কালাম জানান, চা শ্রমিকরা প্রতিদিন সকালে কাজে বের হয়। মঙ্গলবার সকালে সবাই কাজে গিয়ে মনুকে না দেখে তাকে খোঁজাখুঁজি করে। পরে নিজ বাসায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম