সুরমায় মিললো অ্যাকুরিয়ামের মাছ

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ২০:৪৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ২১:০৫

আকর্ষণীয় শারীরিক গঠনের নান্দনিক সৌন্দর্যের অধিকারী মাছটি (ছবি- প্রতিনিধি)

সুনামগঞ্জের সুরমা নদী থেকে একটি বিশেষ প্রজাতির মাছ ধরেছেন গোলাম দবির চৌধুরী নামের এক সৌখিন মাছ শিকারি। মাছটির বৈজ্ঞানিক নাম ‘সাকার মাউথ’ ক্যাটফিস। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে শহরের বালুরমাঠ এলাকার রিভারভিউ পয়েন্ট সংলগ্ন সুরমা থেকে এ মাছ ধরেছেন পেশায় ব্যবসায়ী দবির চৌধুরী।
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, আকর্ষণীয় শারীরিক গঠনের নান্দনিক সৌন্দর্যের অধিকারী ‘সাকার মাউথ’ ক্যাটফিস সাধারণত অ্যাকুরিয়ামে প্রতিপালন করা হয়।

সন্ধ্যার পর মাছটিকে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে নিয়ে আসেন গোলাম দবির চৌধুরী। এতে মাছটি দেখতে ভিড় করেন অনেক মানুষ।
গোলাম দবির চৌধুরী জানান, তিনি শখের বসে প্রায়ই সুরমা নদীতে বড়শি ফেলে মাছ শিকার করেন। অন্যান্য দিনের মতো আজও (শুক্রবার) তিনি সুরমায় বড়শি ফেলেন। সন্ধ্যার দিকে এ মাছটি ওঠে।

মাছ দেখতে আসা শফিকুল ইসলাম বলেন, ‘মাছের গঠন ও রঙ নজরকাড়া। যে কোনও মানুষকে এমন শারীরিক গঠনের অধিকারী মাছ আকর্ষণ করবে। তাই মাছ দেখতে মানুষজন ভিড় করছেন।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি ট্রপিক্যাল অঞ্চলের মাছ। দেখতে সুন্দর বলে অনেকে অ্যাকুরিয়ামে প্রতিপালন করেন। পাহাড়ি নদী ও সাগড়ে এ মাছ দেখা যায়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি