পদ্মা সেতুর ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে: খন্দকার মোশাররফ

মাদারীপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৯:০০

মাদারীপুরে খন্দকার মোশাররফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে যাই বলুন না কেন নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ইতোমধ্যে পদ্মাসেতুর ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। মোট ৭ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এ সেতু ৪৪টি পিলারের ওপর নির্মাণ করা হচ্ছে।’

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর মিলনায়তনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় মোশাররফ হোসেন আরও বলেন, ‘খালেদা জিয়ার যদি মানসিক ভারসাম্য থাকতো তাহলে -জোড়া তালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে- এমন মন্তব্য করতেন না। কারণ প্রতিটি সেতুই জোড়াতালির পর একটু একটু করে পিলার সংযোগ দিয়ে নির্মাণ করা হয়।’ খালেদা জিয়ার এমন বক্তব্য তার জন্য ভারী হবে বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী।

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের