জামালপুরে গোয়েন্দা পুলিশের হেফাজতে একজনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ০৪:৩৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ০৪:৩৮
image

জামালপুরে গোয়েন্দা পুলিশের হেফাজতে একজনের মৃত্যু

জামালপুরে গোয়েন্দা পুলিশের হেফাজতে নাজিম উদ্দিন শিকদার(৫৯) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে দাবি করলেও নিহতের পরিবারের দাবি পুলিশি নির্যাতনে তিনি মারা গেছেন|

নাজিম উদ্দিন শিকাদার টাঙ্গাইল সদর উপজেলার শালিনা গ্রামের মৃত আজিম উদ্দিন শিকদারের ছেলে। সে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে প্রসেসর সার্ভার হিসেবে কর্মরত ছিলেন।

জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেমুজ্জামান জানান, সরিষাবাড়ি উপজেলার বয়ড়া বাজার এলাকায় জুয়া খেলা চলছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ১২ জনকে আটক করা হয়। আটকের পর নাজিম উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে শনিবার ভোরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিম উদ্দিনের ছোট ভাই আব্দুল কাদের জানান, শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের বাসা থেকে জামালপুরে বেড়াতে আসার কথা বলে তার ভাই নাজিম উদ্দিন শিকদার বাসা থেকে বের হন।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কে এম শফিকুজ্জামান বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল ভোরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করা কর্মকর্তা ও জেলা প্রশাসন কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, নিহত ব্যক্তির সারা শরীরের কোথাও আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে তার ডান হাঁটুর ওপরে আঘাতের চিহ্ন ছিল।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম