খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৭:৩১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:৩৪

আটক

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (১৪) দিনগত রাতে উপজেলার প্রেমতলা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন– সুজন চাকমা (২৮) ও আব্বাই মারমা (৩৩)। তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, দু’টি দেশীয় অস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার দিনগত রাত প্রায় আড়াইটার দিকে প্রেমতলায় অভিযানে যায় যৌথবাহিনী। সিন্ধুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার এক  পাহাড়ির ঘরে তল্লাশি করতে গেলে তিন জন  পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যৌথবাহিনী ধাওয়া করে দুই জনকে আটক করে। পরে ওই ঘর থেকে  ইউএসএসআর-এর তৈরি একটি একে-২২ রাইফেল, একটি বড় এলজি, একটি ছোট এলজি, একে ২২ রাইফেলের ম্যাগজিন ১টি, একে-২২ রাইফেলের গুলি ১০ রাউন্ড, এলজির বুলেট ৪ রাউন্ড, রাম দা ১টি, টচ লাইট, একটি মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদ বই, ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেটসহ বিভিন্ন দলিল-দস্তাবেজ উদ্ধার করা হয়।

রামগড় থানার এএসআই সিদ্দিক জানান, ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর কর্মী বলে স্বীকার করেছে। ওসি শরিফুল ইসলাম জানান, আটককৃতদের রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি