কল্পনা চাকমা অপহরণ মামলার পরবর্তী শুনানি ২৫ এপ্রিল

রাঙামাটি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ০৬:৪০ আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ০৬:৪৯

কল্পনা চাকমা (ফাইল ছবি)

রাঙামাটির আদিবাসী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলার পরবর্তী শুনানির জন্য ২৫ এপ্রিল ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাঙামাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ এ দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।

জুয়েল দেওয়ান জানান, রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় আদালত এ আদেশ দেন। এ নিয়ে শুনানি সাতবার পেছালো। শুনানির সময় মামলার বাদী কল্পনার বড় ভাই কালিন্দী কুমার চাকমা উপস্থিত ছিলেন।

২০১৬ সালে ৭ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান আদালতে প্রতিবেদন জমা দেন। এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের জন্য ২৮ নভেম্বর আদালতে আবেদন করেন কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা। এরপর থেকে একের পর এক শুনানি পেছাচ্ছে।

১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা এলাকার নিজ বাড়ি থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কল্পনা চাকমাকে তুলে নিয়ে যায় বলে দাবি করেন তার পরিবার। এ ঘটনার পর কল্পনা চাকমার ভাই বাদী হয়ে থানায় মামলা করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন