সব সমস্যায় রংপুরবাসীর পাশে থাকার আশ্বাস মোস্তাফার

রংপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ২২:১১আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২২:১৯

বক্তব্য রাখছেন– মোস্তাফিজার রহমান মোস্তফা

যে কোনও সমস্যায় রংপুর সিটির বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নব-নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশন প্রাঙ্গণে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

সবার সহযোগিতা কামনা করে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘আমার অফিসের দরজা নগরবাসীর জন্য সবসময় উন্মুক্ত। আপনারা যে কেউ যে কোনও সমস্যা নিয়ে আসবেন, সেবক হিসেবে আপনাদের সমস্যা সমাধানে আমি কাজ করবো।’

দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়তে চাই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নের জন্য অত্যন্ত আন্তরিক। তিনি রংপুর সিটি করপোরেশনকে আধুনিক সিটি করার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার এ আশ্বাসে আমি অভিভূত।’

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেনসহ অনেকে।

এর আগে হাজারো মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে নগরভবনে আসেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের