বেগমগঞ্জে বিসিক শিল্প নগরীতে রাসায়নিক বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত ৭

নোয়াখালী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ১৭:০৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৭:০৯

নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে গ্লোব ফার্মাসিউটিক্যালসের অঙ্গ-প্রতিষ্ঠান ‘গ্লোব ড্রাগস লিমিটেড’-এর মিক্সার মেশিনের বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ শ্রমিক। বেগমগঞ্জ মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নুরুল আমিন রনি (২২) একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

আহতরা হলেন-আবুল খায়ের, নাছির উদ্দিন, প্রদীপ সাহা, আবু জাহের, সুমন চন্দ্র শীল, লুৎফুল কবির ও এনামুল হক। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে গ্লোব ড্রাগস লিমিটেডের মহাব্যবস্থাপক এ কে এম নুরুল আমিন চৌধুরী বলেন, ‘সোমবার ভোর রাতের দিকে গ্লোব ড্রাগসের একটি কক্ষে তরল মিথাইল ক্যামিকেল গরম করার সময় তা বিস্ফোরিত হয়ে পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এতে গ্যাসের গন্ধে ও আতঙ্কে ৮ জন শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শ্রমিকদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন রনি মারা যান।’   

বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. আব্দুল্লাহ বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান