বাকৃবি ছাত্রাবাসে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

বাকৃবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৮

আতিকুর রহমান (ফাইল ছবি) ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবাসের ৩৫৭/এ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মৃত শিক্ষার্থীর নাম আতিকুর রহমান খান (২২)। তিনি মৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের (২০১২-১৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। দীর্ঘসময় ওই কক্ষ বন্ধ পেয়ে এবং ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে বঙ্গবন্ধু  হলের ৩৫৭/এ নম্বর রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেছে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।’

হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. ইফরাদ বলেন, ‘মৃত অবস্থায় আতিকুরকে হাসপাতালে আনা হয়েছিল। তার গলায় কাল দাগের চিহ্ন রয়েছে।’  

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আতিকুরের সহপাঠীরা জানায়, শুক্রবার আতিকুরের বড় ভাই আশিক আরমান খান এবং ভাবী তাকে দেখতে ক্যাম্পাসে এসেছিলেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত ক্যাম্পাসে তাদের সঙ্গে ক্যাম্পাসে সময় কাটানোর পর হলে ফিরে আসে আতিক। আজ শনিবার সকাল সাড়ে ১০টার সময় আতিককে ক্যাম্পাসের জব্বারের মোড়ে দেখা গেছে। পরে সাড়ে ১২টার দিকে তার কক্ষের দরজা বন্ধ পেয়ে পাশের কক্ষের শিক্ষার্থীরা ডাকাডাকি করেন। সাড়া না দেওয়ায় হলের শিক্ষার্থীরা দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আতিককে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

শিক্ষার্থীরা আরও জানান, আতিকুর রহমানের বাবার নাম মোশাররফ হোসেন খান এবং মা সুলতানা আশরাফী খানম। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালীগঞ্জ ইউনিয়নে। ২০১৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিসারীজ বিজ্ঞান বিভাগে ভর্তি হয় আতিক।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম