কেন্দ্রে দায়িত্বে অবহেলায় ৫ শিক্ষক বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১৩

চাঁদপুর

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) কেন্দ্রের ১ ও ২নং কক্ষে বাংলা ২য় পত্রের বহু নির্বাচনি প্রশ্ন সঠিকভাবে বিতরণ না করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার ওই শিক্ষকদের বহিষ্কার করেন। কেন্দ্র সচিব মো. বোরহান উদ্দিন খান এখবর নিশ্চিত করেন।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন– কালিকাপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম মজুমদার ও খোকন চন্দ্র দাস, নারায়ণপুর পপুলার উচ্চবিদ্যালয়ের মো. বিল্লাল হোসেন, লাকসিবপুর ফিরোজা বেগম উচ্চবিদ্যালয়ের মো. জহিরুল ইসলাম, আশ্বিনপুর উচ্চবিদ্যালয়ের মিজানুর রহমান।

মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. বোরহান উদ্দিন খান জানান, পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব অবহেলার দায়ে পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি