প্রশ্ন ফাঁসের চেষ্টাকালে পাঁচ মোবাইল ফোন জব্দ, ২ শিক্ষককে অব্যাহতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচ আর মডেল স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র ফাঁসের চেষ্টাকালে পরীক্ষার্থীদের পাঁচটি মোবাইল ফোন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টাকারী পরীক্ষার্থীরা পালিয়ে যায়।
এছাড়া, পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার এইচআর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও জনতা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন  রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মো. শফিকুল ইসলাম। তিনি জানান, শনিবার সকালে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা শুরুর আগে খবর আসে, উপজেলার এইচআর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে প্রশ্ন ফাঁসের চেষ্টা হচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হলে সেখান থেকে কয়েকজন ছাত্র  দৌঁড়ে দেয়। পরে প্রশাসনের লোকজন তাদের পিছু নিলে তারা পাঁচটি মোবাইল ফোন ফেলে রেখে পালিয়ে যায়। মোবাইল ফোনগুলো  জব্দ করা হয়েছে। সেগুলো প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জব্দ করা ফোন সেটের একটিতে বাংলা দ্বিতীয়পত্রের প্রশ্নপত্রসহ উত্তরও ছিল। পরীক্ষা শুরুর আগ মুহূর্তে স্কুলের সামনে পরীক্ষার্থীরা জটলা করে ওই মোবাইল ফোন থেকে প্রশ্ন ও উত্তর নেওয়ার চেষ্টা করে। ধারণা করা হচ্ছে, এই কাজের সঙ্গে স্কুলের কোনও শিক্ষক জড়িত রয়েছেন। জব্দ করা মোবাইল ফোনে চাঁদের আলো নামে একটি ইমো আইডি থেকে প্রশ্নপত্র ও উত্তর এসেছে বলে ওই কর্মকর্তা জানান।

অন্যদিকে, জনতা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা ও পরীক্ষার্থীদের প্রশ্নোত্তর সরবরাহের অভিযোগে একই বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ওবায়দুর রহমান ও দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আতিকুর রহমানকে  কেন্দ্রের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম