নওগাঁয় গত বছর পাসপোর্ট হয়েছে ২৩ হাজার

নওগাঁ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫২

পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান পাসপোর্ট সেবা প্রদান অনেক সহজ করা হয়েছে এবং অনিয়ম ও দুর্নীতি ছাড়াই মানুষ এখন পাসপোর্ট পাচ্ছেন বলে মন্তব্য করেছেন নওগাঁ জেলা পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াছিন বলেন, ‘২০১৭ সালের ২৩ হাজার ৬৮৯টি পাসপোর্ট সেবাগ্রহীতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর শুধু এ বছরের জানুয়ারি মাসেই ২ হাজার ২৫১টি পাসপোর্ট প্রদান করা হয়েছে।’  

রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।

এসময় নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. গোলাম ইয়াছিন বলেন,‘নওগাঁ জেলায় পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু হওয়ার পর ২০১৪ সালে ৮ হাজার ১৭৬টি, ২০১৫ সালে ১৯ হাজার ১৬৫টি, ২০১৬ সালে ২০ হাজার ২৫৫টি পাসপোর্ট দেওয়া হয়েছে। সে তুলনায় পাসপোর্ট গ্রহীতার সংখ্যা অনেক বেড়েছে।’

তিনি আরও জানান, অল্প খরচে কোনও অনিয়ম ছাড়াই গ্রহীতারা পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারছেন। ২০১৪ সালের ৮ জুলাই থেকে ৩১ জানুয়ারি ২০১৮ পর্যন্ত মোট ৭৩ হাজার ৫৩৬টি পাসপোর্ট প্রদান করা হয়েছে।

পাসপোর্ট সেবা সপ্তাহ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এছাড়াও ছিলেন নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহাকারী পরিচালক মো. গোলাম ইয়াছিন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন এবং সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ পাসপোর্ট অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি