ধোবাউড়ায় মাটিচাপায় শ্রমিক নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০৪

ময়মনসিংহ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অনুমোদন ছাড়া পাহাড় কেটে সাদামাটি উত্তোলনের সময় চাপা পড়ে রমজান আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিন জন।

পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া ঢাকার এগ্রো সিরামিকস কোম্পানি উপজেলার বেদিকুড়া মৌজায় সাদামাটির পাহাড় কেটে মাটি উত্তোলন করছে। সিরামিকের কাঁচামাল হিসেবে ব্যবহৃত এ সাদামাটি উত্তোলনে অবশ্য খনিজ মন্ত্রণালয়ের ছাড়পত্র তাদের আছে।

আহত  তিন জনকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি দুর্গাপুর উপজেলার নাকুপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে চার জন শ্রমিক মাটি কেটে বস্তায় ভরছিলেন। হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়লে তারা চাপা পড়েন। আশপাশের শ্রমিকরা এসে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই রমজান মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক জানান, পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়াই কোম্পানিটি কাঁচামাল সংগ্রহ করছে।

পরিবেশ অধিদফতরের অনুমোদন না পাওয়ার কথা স্বীকার করে এগ্রো সিরামিকস কোম্পানির স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া জানান, হাইকোর্টের আদেশ নিয়ে খনিজ মন্ত্রণালয়ের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তারা মাটি তোলার কাজ করছে। তিনি জানান,২৮ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাটি তোলার অনুমোদন তাদের আছে। হতাহতদের আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি।

/এইচআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম