রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি, ক্লাস বর্জন

রাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:০৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:১৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে বিশৃঙ্খলা ও দুর্ব্যবহার করার অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শী ও ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা জানায়, আজ (বুধবার) সকাল ৯টার দিকে ভবনের ১২২ নং কক্ষে চতুর্থ বর্ষের ক্লাস নিচ্ছিলেন ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. উদয় শংকর বিশ্বাস। এসময় পাশের ১২১ নং কক্ষে অবস্থানরত ইতিহাস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা বিশৃঙ্খলা করছিল। এতে পাঠদানে সমস্যা হওয়ায় চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী তাদের গোলমাল করতে নিষেধ করেন। কিন্তু এরপরও তারা গোলমাল বন্ধ করেনি। পরে নিষেধ অমান্য করাকে কেন্দ্র করে ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই বিভাগের শিক্ষার্থীরা।

ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রায়ই তাদের পাঠদানের সময় পাশের কক্ষে বিশৃঙ্খলা করে। এর আগেও কয়েকবার তারা ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এমনকি ফোকলোর বিভাগের শিক্ষকদেরও তারা উত্ত্যক্ত করেছে। এ নিয়ে ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা ইতিহাস বিভাগে মৌখিকভাবে অভিযোগ করেন। কিন্তু সমাধানের আশ্বাস দেওয়ার পরও এ সমস্যার কোনও সুরাহা হয়নি।

এদিকে, ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা জানান, তাদের ১২১ নং কক্ষটি হস্তগত করতেই ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন সময় উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করা শর্তে ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে গোলমাল করার অভিযোগে প্রায়ই আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। হুমকির প্রতিবাদ করায় তারা আমাদের ওপর চড়াও হয়।’

এ বিষয়ে জানতে চাইলে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, ‘ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা আমাদের বিভাগের ছেলেমেয়েদের ধাওয়া করেছিল। বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বলেছি। আমরা প্রক্টর ও উপাচার্যকে লিখিত অভিযোগ দেবো।’

ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মু. ময়েজুল ইসলাম বলেন, ‘সকালে আমাদের ছেলেরা ক্লাসের সামনে দাঁড়িয়ে ছিল। তখন তাদের নিষেধ করার জন্য ফোকলোর বিভাগের এক শিক্ষার্থী গিয়েছিল। আর আমাদের এতোগুলো ছাত্র তো একটু সমস্যা হবেই। আমি ফোকলোর বিভাগের সভাপতিকে বলেছি পরে বিষয়টি সমাধান করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘শুনেছি, ইতিহাস বিভাগের সঙ্গে ফোকলোর বিভাগের রুম নিয়ে ঝামেলা হয়েছে। আমি সহকারী প্রক্টর জাহিদকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছি। যদি বড় ঝামেলা হয়, তাহলে পদক্ষেপ নেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের