ছাত্রীর বাড়িতে বখাটের হামলা, আহত ৪

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:০৯

সুনামগঞ্জ

উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় এক বখাটের নেতৃত্বে একদল সন্ত্রাসী অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার জন্য তার বাড়িতে যায়। কিন্তু ওই ছাত্রীকে না পেয়ে সন্ত্রাসীরা তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এসময় বাড়ির ভেতর থেকে ওই ছাত্রী ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে পেটাতে শুরু করে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীরচর গ্রামে এ ঘটনা ঘটেছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি বলেন, ‘ওই ছাত্রীসহ তার পরিবারের ৪ সদস্য আহত হয়েছেন। এছাড়া ছাত্রীর বাড়িও ভাঙচুর করেছে বখাটেরা।’

ঘটনার শিকার পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বখাটে ডালিম। সে নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের আবদুল আজিজের ছেলে। তবে সে বাউশা গ্রামে থাকে না। সে কালনীরচর গ্রামে তার দুলাভাই বিএনপি নেতা মেন্দি মিয়ার বাড়িতে থাকে। সম্প্রতি উত্ত্যক্তের মাত্রা বাড়ায় ওই ছাত্রী ব্যাপারটা তার পরিবারকে জানায়। পরে ছাত্রীর পরিবারের সদস্যরা মেন্দি মিয়ার কাছে অভিযোগ জানান। এতে ক্ষিপ্ত হয়ে আজ (শুক্রবার) বেলা ২টার দিকে ডালিমের নেতৃত্বে মেন্দি মিয়ার ভাতিজা লাল মিয়া ও হাসানসহ একদল সন্ত্রাসী ওই স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালায়। হামলায় স্কুলছাত্রী ও তার বাবা-মা-ভাই আহত হন। এসময় হামলাকারীরা ওই ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত চার জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান স্থানীয়রা।

ওসি মো. হারুন অর রশিদ চৌধুরী বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি