সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলা থেকে পাথর উত্তোলন করার সময় বাছির মিয়া (৩৮) নামের এক শ্রমিক পাথর চাপায় মারা যান। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে পাথর চাপায় বাছির মিয়ার নামের এক শ্রমিক মারা যান। তিনি দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ কোয়ারির মালিকের বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
এ ঘটনার খবর পেয়ে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাছির মিয়া কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের রুপা মিয়ার ছেলে।







