লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় তারেক রহমান জড়িত: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৪

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

লন্ডনে বাংলাদেশ দূতাবাস ভবনে হামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননার ঘটনায় তারেক রহমান জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারেক জিয়া লন্ডনে অবস্থান করে নানাভাবে এই ঘটনা সংঘটিত করেছে। বিষয়টি ইন্টারপোল সদর দফতরে জানানো হয়েছে। এ কারণে আইনগত ব্যবস্থা নিতে এবং দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে।’

সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কটিকে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কে নামকরণ ও গেট উদ্বোধনকালে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হবে অবশ্যই। তবে এ ডিভিশন পাবেন জেল কোড অনুসারে।’

বিএনপি দলটিকে ভাঙতে তাদের নিজেদের নেতাকর্মীরাই যথেষ্ট দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দুর্নীতিবাজদের রক্ষা করতে রাতারাতি গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করেছে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিকসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

উল্লেখ্য, যে ব্যক্তির নামে কক্সবাজার-টেকনাফ সড়কটির নামকরণ করা হয়েছে সেই এটিএম জাফর আলম হলেন ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি হানাদারদের হাতে শহীদদের একজন।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান