গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, এলাকা থমথমে

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪২

গোপালগঞ্জ

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ইউনুস সিকদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি সকালে ওই গ্রামের ইউনুস সিকদারের ভাতিজা ও আজিবর সিকদারের ছেলে দলিল সিকদারের (২১) সঙ্গে একই গ্রামের তবি শেখের ছেলে ইউসুফ শেখের (২২) গণ্ডগোল লাগে। এলাকার নেতৃত্ব দেওয়াকে কেন্দ্র করে মোবাইল ফোনে কথা-কাটাকাটি ও হুমকি-ধামকির ঘটনা ঘটে। এসময় একে অপরকে দেখে নেয়ারও হুমকি দেন তারা।

পরে দুপুর দেড়টার দিকে ইউসুফ শেখের লোকজন রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে ইউনুস সিকদারের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে থাকা ইউনুস সিকদার ও দলিল সিকদারকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে চলে যায় তারা।এসময় বেশ কিছু বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর চালানো হয়।

আহতদের প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ইউনুস সিকদারের অবস্থা মারত্মক হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসকরা পরের দিন (৭ ফেব্রুয়ারি) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এছাড়াও আহত দলিল সিকদার গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সাইফুল জানান, এ ঘটনায় শনিবার (১০ ফেব্রুয়ারি) ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। এরই মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক মো. সেলিম রেজা বলেছেন, ‘এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। একপক্ষ পলাতক রয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম