খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির মানববন্ধন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৬

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিএনপির মানববন্ধন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। পুলিশি বাধা, লাঠিচার্জ ও ধরপাকড়ের মধ্য দিয়ে বিএনপির ডাকে সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ
ব্রাহ্মণবাড়িয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা বিএনপির নেতারা। সোমবার বেলা ১১টার দিকে শহরের পাইকপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাধারণ সসম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন, ছাত্রদলের সভাপতি শামিম মোল্লাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন বলেন, ‘অনৈতিক মিথ্যা মামলা দিয়ে সরকার খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’
বগুড়ায় বিএনপির মানববন্ধন বগুড়া
দুর্নীতি মামলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোমবার বগুড়ারর নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির নেতারা। এছাড়া নেতাদের মামলা ও হয়রানি থেকে রেহাই পেতে রোজা পালন করা হয়। মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, আবদুর রহমানসহ অনেকে।
বক্তারা বলেন, ‘বিএনপিকে বাদ দিয়ে আরও একটি ভোটারবিহীন নির্বাচন চায় আওয়ামী লীগ। এ কারণেই দেশের মানুষের আস্থার ঠিকানা খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে অবৈধ সরকার। তারা ক্ষমতা পাকাপোক্ত করতেই অগণতান্ত্রিক পন্থা বেছে নিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে।’
কুড়িগ্রাম
খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে জেলা বিএনপির নেতারা। এ সময় মানববন্ধন থেকে সদর উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম রাসেল ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খাঁন রুবেলকে আটক করে পুলিশ।
জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান এ বিষয়ে বলেন, ‘দেশেতোজরুরি অবস্থা চলছে না যে শান্তিপূর্ণ কর্মসূচি থেকে পুলিশ নেতাকর্মীদের আটক করবে। আমি অবিলম্বে আটক সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন টাঙ্গাইল
দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে জেলাহাজতে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে চাইলে সেখানে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধা উপেক্ষা করে ভিক্টোরিয়া রোডের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ অনেকে।
যশোরে বিএনপির মানববন্ধন যশোর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘প্রহসনমূলক মামলায়’ সাজা দেওয়ার প্রতিবাদে সোমবার যশোরের জেলা ও উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে যশোর শহরের রেলরোড এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে ও সকালে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ূবের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ‘খালেদা জিয়াকে সাজা দিয়ে অবৈধ এ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে। দলের নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের একের পর এক মামলা দিয়ে ও গণ গ্রেফতার করে আন্দোলন দমানোর চেষ্টা করছে। কোনও অত্যাচার ও নিপীড়ন বিএনপির অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য যেকোনও ত্যাগ স্বীকারের জন্য আমরা প্রস্তুত।’
রাজবাড়ী
খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষাভ করেছে জেলা বিএনপির মহিলা দলের নেত্রীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের মহিলা কলেজের পাশের রাস্তায় তারা এ বিক্ষোভ করে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী কুমকুম নজরুল, অধ্যাপিকা ইয়াসমিন আক্তার, রাজিয়া বেগম, মমতাজ লতিফ,স্মৃতি ইসলামসহ অনেকে।
এর আগে দুপুর ১২টার দিকে প্রেসক্লাব সংলগ্ন নিউ রয়েল টাস হোটেলের সামনে মানববন্ধন করে জেলা বিএনপির আইনজীবী দল।
মেহেরপুর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা বিএনপি। সোমবার সকাল ১১টার দিকে কাসারী বাজারের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদসহ অনেকেই মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।
কুমিল্লায় বিএনপির মানববন্ধন কুমিল্লা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিএনপি।
সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফা জামান, নগর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জাসিমসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের