সব দলের অংশগ্রহণেই নির্বাচন হবে: নাসিম

রাজশাহী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৪

জনসভার মঞ্চে ওমর ফারুক চৌধুরী, মোহাম্মদ নাসিম ও এএইচএম খায়রুজ্জামান লিটন (ছবি- প্রতিনিধি)

নির্বাচন ছাড়া কোনও দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। সব দলের অংশগ্রহণেই নির্বাচন হবে এবং তাতে আওয়ামী লীগ জয়লাভ করবে।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহীর গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ অয়োজিত এক জনসভায় তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী ৯ মাস অনেক গুরুত্বপূর্ণ। কারণ ওই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হবে। আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দিক-নির্দেশনা দেবেন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি জনসভায় যোগ দিয়ে প্রমাণ করতে হবে, রাজশাহী অঞ্চল আওয়ামী লীগের ঘাঁটি।’

১৪ দলের মুখপাত্র আরও বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দল। তাই জনগণের সিদ্ধান্ত মেনেই আওয়ামী লীগের কার্যক্রম চলে। ফাঁকা মাঠে আওয়ামী লীগ গোল দিতে চায় না। খালেদা জিয়ার দলের সঙ্গে লড়াই করে জয়লাভ করবে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘২০১৩ সালে নির্বাচনে খালেদা জিয়াকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ না করে দেশে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন।’

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতা খালেদা জিয়ার সরকারের আমলে রাজশাহী অঞ্চল বাংলা ভাইয়ের নিরাপদ জনপদে পরিণত হয়েছিল। অথচ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজশাহী অঞ্চল উন্নয়ন ও শান্তির জনপদে পরিণত হয়েছে।’

গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন– কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সবেক সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম আক্তারজাহান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান ও জেলা মহিলালীগের সভাপতি মর্জিনা পারভীন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম