ভোলায় প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ১

ভোলা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:২৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৩১

ভোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ভোলার চরফ্যাশন থেকে আল আমিন নামের এক হোটেল বয়কে আটক করেছে পুলিশ। উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরিমুকরি থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়। তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আল আমিনের বাড়ি চরফ্যাশন সদরের জিন্নাগড় ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে।

কুকরিমুকরি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আলী হোসেন জানান, আল আমিনের ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি দেখে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক  করে থানায় নিয়ে আসে।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম