সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৩০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ০৭:৩২

সোনারগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সোয়েব হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত রবিবার দুপুরে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের বাবা সিরাজুল ইসলাম সোমবার সকালে বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা সাধারণ ডায়েরি থেকে জানা যায়, সোয়েব হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র। সে নোয়াকান্দী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রবিবার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বাড়িতে খোজাখুঁজি করেও সন্ধান মেলেনি তার। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের বাবা সিরাজুল ইসলাম সোমবার সকালে বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্র সোয়েব হোসেন কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা শেষে নিখোঁজের বিষয়টি খুবই দুঃখজনক।

সোনারগাঁও থানার ওসি অপারেশন আব্দুল জাব্বার জানান, পরীক্ষার্থী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। ওই ছাত্রের সন্ধানে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম