থানা থেকে মাদক বিক্রির অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজড

কুমিল্লা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৪

কুমিল্লা

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার মালখানা থেকে মাদক বিক্রির অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এছাড়া সালাহ উদ্দিন নামে থানার এক পরিচ্ছন্নতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন।

সূত্র জানায়, কুমিল্লা কোতোয়ালী মডেল থানার মালখানা থেকে সালাহ উদ্দিন নামের এক পরিচ্ছন্নতাকর্মী সম্প্রতি মাদকদ্রব্য সরিয়ে অন্যত্র বিক্রি করছিল। বিষয়টি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়ে। এরপর এ ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। বৃহস্পতিবার দুপুর থেকে জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল কোতোয়ালী মডেল থানায় যান এবং মালখানার মালামালের রেজিস্ট্রার খাতাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল মামুন জানান, এ ঘটনায় থানার মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আহসান হাবিব, থানার অপারেশন অফিসার এসআই তপন বকশী ও কনস্টেবল তানভীরকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড (সংযুক্ত) এবং পরিচ্ছন্নতাকর্মী সালাহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া বিষয়টি তদন্তের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আলমগীর হোসেনকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এএসপি মো. আমিরুল্লাহ ও কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম