নরসিংদীতে পিস্তল উদ্ধার, ছাত্রলীগ কর্মীসহ আটক ৩

নরসিংদী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৪১

নরসিংদী নরসিংদীতে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার ও ছাত্রলীগের কর্মীসহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে শহরের ব্রাহ্মন্দী এলাকায় শিক্ষা প্রকৌশলীর কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

তারা হলো, নরসিংদী পৌর এলাকার দক্ষিণ কান্দাপাড়া মহল্লার মো. শওকত মিয়ার ছেলে সোহেল মিয়া (২০), পূর্ব ব্রাহ্মন্দীর মো. কাজল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল কনক (২০) ও একই এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে সাদমান আহমেদ বায়েজিদ (২০)। এরমধ্যে ইব্রাহিম খলিল কনক নরসিংদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও বায়েজিদ একাদশ শ্রেণির ছাত্র। তারা দুজনই কলেজ শাখা ছাত্রলীগের কর্মী।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সোহেল, কনক ও বায়েজিদ একটি পিস্তল নিয়ে নরসিংদী সরকারি কলেজের পাশে শিক্ষা প্রকৌশলীর কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার অভিযান চালান। এসময় তাদের কাছ থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এসআই আবদুল গাফফার বলেন, ‘পিস্তলটি কনকের। সে সোহেলকে দিয়েছিল একজনকে দেখানোর জন্য। বিস্তারিত জানতে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম