সোনারগাঁওয়ে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৭

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান (ছবি- প্রতিনিধি)

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ অধিদফতর। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়।

সড়ক ও জনপদ অধিদফতর সূত্র জানায়, এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। দিনব্যাপী অভিযানে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে স্বপ্নচূড়া মার্কেট, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান, ওষুধের দোকান ইত্যাদি।

অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন– সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার শফিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলার ভূমি কর্মকর্তা বিএম রুহুল আমিন, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় পরিচালক শাহারিয়ার আলম, হাইওয়ে পুলিশের সার্কেল আকতারুজ্জামান, কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম আলী সরদার, ওসি (তদন্ত) আলী রেজাসহ অনেকে।

সড়ক ও জনপদ অধিদফতরের এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদের জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা দোকান নির্মাণ করে অবৈধভাবে ভাড়া তুলে আসছিল। এতে মহাসড়ক সংকুচিত হয়ে যানজট সৃষ্টি হতো। এছাড়া চলাচলের সময় ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইযুম আলী সরদার বলেন, ‘আমরা যানজট নিরসনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করছি।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান