সিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রকে পেটানোর ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্কুলছাত্র জহিরুল ইসলাম মুন্নার বড় ভাই জাহাঙ্গীর আলম এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরুজ তারেক জানান, স্কুলছাত্রের ভাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির তদন্ত চলছে।








