আগামীতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা দেওয়া হবে: মোজাম্মেল হক

নোয়াখালী প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ২২:২৬আপডেট : ০২ মার্চ ২০১৮, ২২:৩৪

আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি)

দেশের সব মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারণায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা ভাড়ানোসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামীতে সরকার মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা দেবে। গৃহহারা মুক্তিযোদ্ধাদের জন্য সরকার আবাসন প্রকল্পও হাতে নেবে।’

শুক্রবার (২ মার্চ) নোয়াখালীর চৌমুহনী মদনমোহন উচ্চবিদ্যালয় মাঠে চার দিনব্যাপী ‘জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প-২০১৮’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘খেলাঘর’ নামের একটি অরাজনৈতিক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘দেশের সব বধ্যভূমি সংরক্ষণ করা হবে। এছাড়া পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে।’

খেলাঘরের সভাপতি মণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লাহ, চৌমুহনী পৌরসভার মেয়র আকতার হোসেন ফয়সল, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম এনায়েত উল্লাহ প্রমুখ।

পরে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে গিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসার কবর জিয়ারত করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান