মুন্সীগঞ্জে ‘পতাকা একাত্তর’ ভাস্কর্যের উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ২২:৩০আপডেট : ০২ মার্চ ২০১৮, ২২:৫৭

মুন্সীগঞ্জে ‘পতাকা একাত্তর’ ভাস্কর্যের উদ্বোধন মুন্সীগঞ্জে ‘পতাকা একাত্তর’ ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ মার্চ) বিকাল ৫টার দিকে শহরের লিচুতলা এলাকায় ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।

এর আগে দুপুরে লিচুতলা এলাকা থেকে এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্রলীগ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিকাল ৫টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, কালের কণ্ঠ’র সম্পাদক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন অধ্যাপক আবুল বারাক আলবি, চিত্রশিল্পী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য, সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস ও সাবেক সংসদ সদস্য ইদ্রীস আলি।

মুন্সীগঞ্জে ‘পতাকা একাত্তর’ ভাস্কর্যের উদ্বোধন জেলা প্রশাসক সায়লা ফারজানা নিজ উদ্যোগে পতাকা একাত্তর নির্মাণ করান। ২৮ জানুয়ারি এ ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয়। এর ভাস্কর রুপম রায়। নকশা পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন ইমরান হোসেন পিপলু। নামকরণ ও গবেষণা করেছেন আলমগীর টুলু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়াউল হক শিমুল। নির্মাতা প্রতিষ্ঠান ঘাটশীলা।

/এনআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম