সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ২০:১১আপডেট : ০৫ মার্চ ২০১৮, ২০:২২

বরিশালে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে মানববন্ধন জাতীয় সংসসের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক-তৃতীয়াংশ বাড়ানো ও নির্বাচনি এলাকা পুনঃনির্ধারণের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি বরিশাল। সোমবার (৫ মার্চ) বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বলেন, দেশ, রাষ্ট্র, বিচার ও প্রশাসন পরিচালনায় নারীদের সাফল্য ও যোগ্যতা এখন সর্বজনস্বীকৃত। নারীরা এখন যেকোনও ক্ষেত্রে সরাসরি প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করেছে। তাই জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসার সুযোগ করে দেওয়া উচিত।
বরিশাল জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প রানি চক্রবর্তী, নারীনেত্রী অধ্যাপক শাহ সাজেদা, রীনেত্রী প্রতিমা সরকার, আনোয়ার জাহিদ, অ্যাডভোকেট হিরণ কুমার দাশ মিঠু, রণজিৎ দত্ত, রফিকুল ইসলাম, কাজী এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ।
আরও পড়ুন-
বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের