স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১৬:০৯আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৬:২৭

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (৭ মার্চ) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেব দলের সভাপতি শফিউল বারী বাবুকে মুক্তি দেওয়ার দাবি জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাবউদ্দিন।
সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক এজাজ ঠাকুর চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম বাবুল, জেলা তাঁতীদল যুগ্ম আহ্বায়ক শফি কাইয়ূম, স্বেচ্ছাসেবক দল মাধবপুর উপজেলার আহ্বায়ক সৈয়দ সোহেল, লাখাই উপজেলা আহ্বায়ক মশিউর রহমান সাচ্চু, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, মহিবুল ইসলাম সোহেল প্রমুখ।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের