‘এখন দেশের কোনও মানুষ অনাহারে থাকে না’

কুমিল্লা প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ২৩:৪৪আপডেট : ১০ মার্চ ২০১৮, ২৩:৪৭

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় খাদ্য, শিক্ষা ও চিকিৎসা পৌঁছে দিয়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, দেশের মানুষ পেট ভরে খেতে পায়। এ সরকার অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের আয় বৃদ্ধি করে দেশকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে বসাতে সক্ষম হয়েছে। এখন দেশের কোনও মানুষ অনাহারে থাকে না, বিনা চিকিৎসায় মারা যায় না।’

শনিবার (১০ মার্চ) বিকালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা হাইস্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এদেশের মানুষের মুখে হাসি ফুটানো। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার জন্যই তিনি এদেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মানুষ ও দেশের সেবায় কাজ করে যাচ্ছি আমরা। ব্যবসা নয়; আমরা মানুষের সেবা করতে এসেছি।’

দেশের বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘নারীরা যেন ঘরে বসে কাজ করতে পারেন, সেজন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২১ সালের মধ্যেই এদেশকে মাধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না, তারা চায় উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী নির্বাচনে আবার নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় আনতে হবে।’

মাস্টার ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি