সিলেটে স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ০৪:০০আপডেট : ১৩ মার্চ ২০১৮, ০৪:০৬

আদালত

সিলেটে স্কুলছাত্রী অপহরণের মামলায় মজনু মিয়া উরফে বজলুর রশিদ (২৪) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ মার্চ) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা জজ-১ ও শিশু আদালতের বিচারক এ.এম. জুলফিকার হায়াত এ রায় দেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) নিজাম উদ্দিন এ খবর নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত মজনু মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল জমশেরপুরের আব্দুল হকের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে মজনু মিয়া ও তার সহযোগীরা। পরবর্তী সময়ে স্কুলছাত্রীর বাবা প্রদীপ দাশ বাদী হয়ে মজনু মিয়া উরফে বজলুর রশিদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৬ জুন মজনু মিয়া উরফে বজলুর রশিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম