টেকনাফে ৫৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১১:৪২আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১২:২৩

ইয়াবা (ফাইল ছবি) কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ১৮ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫৪ কোটি ৬০ লাখ টাকা। শুক্রবার (১৬ মার্চ) ভোরে নাফ নদীর দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বিশাল চালানটি আটক করা হয়। বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, ভোরে নাফ নদী হয়ে ইয়াবার বড় একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া এলাকায় অভিযান চালায় বিজিবির দুটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাচক্রের সদস্যরা নদীতে নেমে পালিয়ে যায়।
এ সময় কাউকে আটক করতে না পারলেও বিজিবি সদস্যরা নৌকায় থাকা বস্তা থেকে ১৮ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে বলে জানিয়েছেন লে. কর্নেল মো. আছাদুদ জামান।

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি