রাজবাড়ীতে সাংবাদিক হত্যার ৫ বছর পর আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৩:৪৪আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৩:৫৩

আসামি ফরিদ সরদার

রাজবাড়ীতে ২০১৩ সালের সাংবাদিক হত্যার মূল আসামি ফরিদ সরদারকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১৫ই মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে ফরিদ সরদারকে গ্রেফতার করা হয়। সে মিজানপুর ইউনিয়নের কালিনগর গ্রামের আমজাদ সরদারের ছেলে।

এসআই  মো. নিজাম উদ্দিন আরও বলেন, ‘২০১৩ সালের ৩ আগস্ট বিকালে পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার হাটবাড়িয়ার চরে নদীর তীর থেকে ফোকাস বাংলার আলোকচিত্রী শাহরিয়ার রিমনের (২৫)মরদেহ উদ্ধার করে পুলিশ। রিমন মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের সেলিম রেজার ছেলে।  লাশ উদ্ধারের পরের দিন ৪ আগস্ট রিমনের মা রোকসানা বেগম বাদী হয়ে ফরিদ সরদারসহ ছয় জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়,আলোকচিত্রী শাহরিয়ার রিমন হত্যার মূল হোতা ছিল ফরিদ। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হচ্ছিল না।  বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের আমির হোসেনের বাড়ির সামনে নিজের দলের ৪-৫জন সদস্যকে নিয়ে বৈঠক করছিল সে। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে একটি শ্যুটারগান, দুই রাউন্ড কার্তুজ ও ১০০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দলের অন্য সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম