এমপির নামে ভুয়া ফেসবুক আইডি, থানায় জিডি

লালমনিরহাট প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ২২:৪৭আপডেট : ১৬ মার্চ ২০১৮, ২২:৫৮

ভুয়া ফেসবুক আইডি

নিজের নামে ফেসবুকে ভুয়া আইডি পরিচালনার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত ৩০২ আসনের সংসদ সদস্য (এমপি), লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সফুরা বেগম রুমী। শুক্রবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে লালমনিরহাট সদর থানায় এ জিডি করা হয়। সদর থানার ওসি মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেন।

ভুয়া ফেসবুক আইডি নিয়ে হরহামেশাই বিভিন্নজনকে ভোগান্তিতে পড়তে হয়। এমন কোনও ভোগান্তিতে যাতে না পড়তে হয়, সেজন্যই ওই জিডি করেছেন সফুরা বেগম রুমী।

পুলিশ জানায়, কে বা কারা ‘সফুরা বেগম এমপি’ নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলেছে। বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের পরামর্শে সফুরা বেগম রুমী থানায় জিডি করেন।

জিডির অনুলিপি

সফুরা বেগম রুমী বলেন, ‘এ নিয়ে যাতে কখনও ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্যই থানায় জিডি করেছি। কারা কাজটি করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।’

ওসি মাহফুজ আলম বলেন, 'কারা ভুয়া আইডি চালু করেছে, তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম