চেক জালিয়াতির মামলায় কারাদণ্ড ও সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ০২:৫৭আপডেট : ২০ মার্চ ২০১৮, ০৩:০০

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় চেক জালিয়াতির মামলায় আসামি আব্দুল কাদের সরদারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে চেকের সমপরিমাণ ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. পারভেজ শাহারিয়ার তাকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আব্দুল কাদের সরদার আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রামের মো. আব্দুল খালেক সরদারের ছেলে।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. আলমগীর হোসেন বাপ্পী জানান, আশাশুনি উপজেলার কাপসান্ডা গ্রামের আব্দুল কাদের ব্যবসায়িক সম্পর্কের সুবাদে ২০১৬ সালের ১৪ই মে বাদি ফেরদাউস গাজীর কাছ থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা নেন। পরে তিনি এই টাকা ফেরত দেওয়ার নামে বিভিন্ন টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে টাকা নেওয়ার দুই মাস পর ২০১৬ সালের ১৪ জুলাই আসামি আব্দুল কাদের মামলার বাদি ফেরদাউস গাজীকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে ১০ লাখ ৫০ হাজার টাকার একটি চেক দেন। এতে সোনালী ব্যাংক, আশাশুনি শাখার নাম উল্লেখ ছিল। চেকটি ওই দিনই ফেরদাউস গাজী ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ব্যাংক কর্মকর্তা চেকটি ডিজ-অনার করেন। এরপর ২০ জুলাই তিনি আইনজীবীর মাধ্যমে সমুদয় টাকা নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য রেজিস্ট্রি ডাকযোগে আসামিকে লিগ্যাল নোটিশ পাঠান।

নির্দিষ্ট সময়ে পাওনা টাকা পরিশোধে ব্যার্থ হওয়ায় একই বছরের ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ এক বছর পর সোমবার রায় ঘোষণা করেন আদালত। তবে এ সময় আসামি আব্দুল কাদের সরদার আদালতে অনুপস্থিত ছিলেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের