স্বাধীনতা দিবসে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের দাবি

সাভার প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ০৯:০৭আপডেট : ২৬ মার্চ ২০১৮, ০৯:০৮

বাবার কাঁধে চড়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে এক শিশু ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে  শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে  সোমবার ভোর থেকেই ঢল নামে মানুষের। এদের মধ্যে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ ছিলেন সকল শ্রেণি পেশার মানুষ । স্বাধীনতা দিবসের এই দিনে সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূলসহ যুদ্ধাপরাধীদের সমূলে উৎপাটনের  দাবি জানিয়েছেন তারা।

স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ধামরাই কলেজের ২য় বর্ষের ছাত্র সজীব ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পার হয়ে গেছে। তবে  এখনও সন্ত্রাসী ও জঙ্গিরা বিভিন্ন সময় নাশকতামূলক কার্যক্রম চালিয়ে মাথাচাড়া দিয়ে জেগে ওঠার চেষ্টা করছে । লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার জন্য সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের কোনও বিকল্প নেই।

মানিকগঞ্জ থেকে আসা রায়হান, শরীফ ও বিজয় জানান তারা প্রতি বছরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করতে আসেন । তারা জানান, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।  তবে দেশবিরোধীরা এখনও দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে । আজকের এই দিনে সকল অপশক্তিকে ধ্বংস করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।  

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে নানা শ্রেণি পেশার মানুষ সাভারের রাজাশন স্কুলের সাধন শাহ নামে এক শিক্ষক বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলেও এখনও সন্ত্রাস ও জঙ্গীরা দেশের ভেতরে নানা অরাজগতা করার চেষ্টা করছে । সবাইকে একসঙ্গে এসব সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করতে হবে।’ 

স্থানীয় যুবলীগ নেতা শামীম মন্ডল, জয়, নুরুল আমিন ও ইয়াকুব মন্ডল জানান, দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে । বাংলাদেশ সামনে আরও উন্নতি করবে বলে প্রত্যেক বাঙালি বিশ্বাস করে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।  

এছাড়াও সোমবার সকালে সাভারের স্মৃতিসৌধে ফুল দিতে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দেশের উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা
‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা
স্কুলছাত্রী বান্ধবীর টানে বাংলাদেশে এলেন চীনা নাগরিক
স্কুলছাত্রী বান্ধবীর টানে বাংলাদেশে এলেন চীনা নাগরিক
যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিষয়ে দূতাবাসের নির্দেশনা
যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিষয়ে দূতাবাসের নির্দেশনা
ককরোচ পার্টির কঠোর অবস্থান, পদত্যাগ নিয়ে আপস করবে না
ককরোচ পার্টির কঠোর অবস্থান, পদত্যাগ নিয়ে আপস করবে না
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী