ফেনসিডিল খেতে এসে আটক শিক্ষা অফিসারের জামিন মঞ্জুর

রাজশাহী প্রতিনিধি
২৯ মার্চ ২০১৮, ০২:৪৬আপডেট : ২৯ মার্চ ২০১৮, ০৭:১৭

রাজশাহী

রাজশাহীর চারঘাটে ফেনসিডিল খেতে এসে পুলিশের হাতে গ্রেফতার হওয়া শিক্ষা অফিসার সাইদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ মার্চ) রাজশাহী আদালত পরিদর্শক খুরশিদা বানু কণা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রাজশাহীর চারঘাটে ফেনসিডিল খেতে এসে পাবনা জেলার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান পুলিশের অভিযানে আটক হন। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। তবে আদালত জামিন মঞ্জুর করলে ছাড়া পান তিনি।

এ ব্যাপারে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার মোক্তারপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী উপ-পরিদর্শক মশিউর রহমান। এ সময় ওই এলাকার একটি আমবাগানে ফেনসিডিল সেবনরত অবস্থায় আটক করা হয় সাইদুর রহমানকে। পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার বাড়ি নাটোরে এবং তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত। পরে পাবনা জেলা শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান