শিশুকে নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মার্চ ২০১৮, ০৭:০০আপডেট : ২৯ মার্চ ২০১৮, ০৭:২৩

গ্রেফতার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় মাহি নামে ছয় বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি আরও জানান, ঘটনার শিকার শিশুটিকে উদ্ধার করে সমাজকল্যাণ অধিদফতরের শিশুপল্লীতে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুজন হলেন জেসমিন আক্তার ও তার স্বামী গোলাম শরীফ। গ্রেফতারকৃতরা পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ এলাকার সৈয়দ মিস্ত্রিবাড়ির বাসিন্দা।

এসআই আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিম শিশুটির পরিবার ওই বাড়িতে ভাড়া থাকতো। সেই সূত্রে জেসমিনের সঙ্গে পরিচয়। বছর খানেক আগে শিশুটির বাবা তার মাকে ছেড়ে চলে যায়। ৯ মাস আগে তার মা জেসমিনের কাছে মেয়েটিকে রেখে ওমান চলে যান।’

তিনি আরও বলেন, ‘মায়ের অবর্তমানে প্রথম দুয়েক মাস মেয়েটির সঙ্গে ভালো আচরণ করলেও ধীরে ধীরে জেসমিন মেয়েটিকে নির্যাতন করতে শুরু করে। খবর পেয়ে আজ বিকালে ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করি। তাকে শিশুপল্লীতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি। ওই মামলায় অভিযুক্ত জেসমিন ও তার স্বামী গোলাম শরীফকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, টাকা-পয়সার বিনিময়ে শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নেয় জেসমিন। কিন্তু শিশুটির মা টাকা-পয়সা না পাঠানোর কারণে সে মেয়েটিকে নির্যাতন করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

 

/এমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম