কমলগঞ্জে কলেজছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে দমকলকর্মী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ০৪:০০আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ০৪:১১
image

গ্রেফতারের প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে হানিফ উল্লাহ নামে এক দমকলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, কমলগঞ্জে কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে সিএনজি-অটোরিক্সায় সংখ্যালঘু এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করেছিল হানিফ। এসময় চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে ওই ছাত্রী। গুরুতর আহতও হয় সে।

এ বিষয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা করা হলে পুলিশ ফায়ার সার্ভিসের ওই সদস্যকে গ্রেফতার করে। আটক করা হয় ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি। গুরুতর আহত কলেজ ছাত্রী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে


গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কমলগঞ্জের মুন্সীবাজার জেনুইন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পথে পরানধর এলাকায় শ্লীলতাহানির চেষ্টা চলে। ঘটনায় নির্যাতিতার চাচা বাদী হয়ে শুক্রবার রাতেই কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কমলগঞ্জ ফায়ার সাভির্স স্টেশন এর ইনচার্জ রাধাকান্ত সিংহ বলেন, ফায়ার সাভির্স ষ্টেশন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর তনয় বিশ্বাসের উপস্থিতিতে ফায়ারম্যান হানিফ উল্যাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি মো.মোক্তাদির হোসেন বাংলা ট্রিবিউনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়ের কাকা বাদী হয়ে শুক্রবার উল্লেখিত দু’জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং ১৪, তাং ৩০-০৩-২০১৮) দায়ের করেন। কমলগঞ্জ থানার অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলার ২নং আসামী হানিফ উল্যাসহ ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (নং মৌলভীবাজার থ ১২-৩৯৮৬) আটক করেন। মামলার প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম