মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায়ও থাকবে, বিরোধী দলেও থাকবে: সংস্কৃতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ২০:১২আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২০:৪৭

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি- প্রতিনিধি)

মুক্তিযুদ্ধের বিষয়ে আপসের কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা আপস করলে চিরকালই পথভ্রষ্ট হবো। দেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া কারও অস্তিত্ব থাকার সুযোগ নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায়ও থাকবে, বিরোধী দলেও থাকবে।’

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘আমাদের মুক্তি সংগ্রাম, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘যারা এদেশে রাজনীতি করেন, যারা নিজেদের এদেশের নাগরিক হিসেবে পরিচয় দেন, তাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার সুযোগ নেই।’

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আজ শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যদি রাজনীতির সমন্বয় ঘটাতে না পারি, তাহলেও উন্নত বাংলাদেশ, মানবিক বাংলাদেশ ও মুক্তচিন্তার বাংলাদেশ গড়া কঠিন হবে।’

অতীতে রাজনীতি সমাজের অভিজাত শ্রেণির মানুষের হাতে ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘একটা সময় রায় বাহাদুর, খান বাহাদুর, জমিদাররা রাজনীতি নিয়ন্ত্রণ করতেন। তারা দেশ পরিচালনার রীতি-পদ্ধতি নির্ধারণ করতেন। কিন্তু বঙ্গবন্ধু সেই জায়গাটিতে আঘাত হানলেন। তিনি জেলা পর্যায় থেকে মফস্বল পর্যন্ত খুঁজে খুঁজে মধ্যবিত্ত শিক্ষিতদের রাজনীতিতে তুলে এনেছেন। শুধু তাই নয়, তিনি রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনাকেও প্রবলভাবে উপস্থাপন করেন।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে মূলবক্তা ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন– অধ্যাপক খন্দকার বজলুলহক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

রামেন্দু মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধু মনে-প্রাণে একজন ধার্মিক মানুষ ছিলেন। কিন্তু তিনি ধার্মিকতা দেখানোর কোনও প্রয়োজন মনে হয়নি। কিন্তু এখন কে কতটা ধার্মিক তা দেখানোর চর্চা চলছে। ধর্মনিরপেক্ষতার কথা সংবিধানে আছে। কিন্তু বাস্তবে তা খুব কমই চর্চা করা হচ্ছে। ধর্মের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। কিন্তু রাজনীতিতে ধর্মের অপব্যবহারে আমাদের আপত্তি আছে।’

উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ‘বাঙালির হাজার বছরের মুক্তির আকাঙ্খা, স্বপ্ন ও সংগ্রাম যার নেতৃত্বে ১৯৭১ সালে সফল পরিণতি লাভ করে, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লক্ষ্য অর্জনে আপসহীন ও নীতির প্রশ্নে অবিচল ছিলেন তিনি।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম