কেসিসি নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র নিলেন বিএনপির মনি

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ২২:০২আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ২২:১১

খুলনা সিটি করপোরেশন নির্বাচন

আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান মনি। মেয়র পদ ছাড়া ওয়ার্ড কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ২ জন মনোনয়নপত্র নিয়েছেন। কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ খবর নিশ্চিত করেন।

গতকাল সোমবার (২ এপ্রিল) থেকে কেসিসি নির্বাচনের মনোনয়নপত্র দেওয়া শুরু হয়। প্রথম দিন কেউ তা সংগ্রহ না করলেও দ্বিতীয় দিন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ‘২ এপ্রিল থেকে মনোনয়নপত্র দেওয়া শুরু করা হয়। ওইদিন কোনও প্রার্থী মনোনয়নপত্র নেননি। তবে অনেকেই নির্বাচন অফিসে এসে খোঁজখবর নিয়ে গেছেন। আজ ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’

তিনি আরও বলেন, ‘মেয়র পদে একজন, সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ২নং ওয়ার্ডের দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৫নং ওয়ার্ডে দুই জন, ৭নং ওয়ার্ডে একজন, ৮নং ওয়ার্ডে একজন, ৯নং ওয়ার্ডে দুই জন, ১০নং ওয়ার্ডে একজন, ১২নং ওয়ার্ডে দুই জন, ১৪নং ওয়ার্ডে একজন, ১৬নং ওয়ার্ডে ছয় জন, ১৮নং ওয়ার্ডে দুই জন, ১৯নং ওয়ার্ডে একজন, ২০নং ওয়ার্ডে একজন, ২৩নং ওয়ার্ডে একজন, ২৮নং ওয়ার্ডে দুই জন, ২৯নং ওয়ার্ডে একজন, ৩০নং ওয়ার্ডে তিন জন ও ৩১নং ওয়ার্ডে চার জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম