মাদারীপুরে যুবলীগের কাউন্সিলকে সামনে রেখে সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ৩৫

মাদারীপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ০৭:২২আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ০৭:৪৫

মাদারীপুরে যুবলীগের কাউন্সিলকে সামনে রেখে সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ৩৫ মাদারীপুর যুবলীগের শনিবারের কাউন্সিলকে সামনে রেখে শুক্রবার রাত ১০টার দিকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয় পুলিশ সদস্যসহ ৩৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশের রাবার বুলেট, ছররা গুলি ও দুই পক্ষের গোলাগুলিতে ১০ জন গুলিবিদ্ধ হয়। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, মাদারীপুর যুবলীগের কাউন্সিল নিয়ে শোডাউন দেখাতে উত্তেজনা চলছিল। রাত ১০টার দিকে ডিসি ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে তা কলেজ গেট এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ উভয় গ্রুপের ৩৫ জন আহত হয়। এ সময় পুলিশের রাবার বুলেটের ছররা গুলিতে নাজিমউদ্দিন কলেজের ছয় ছাত্রীও আহত হয়। আহতদের মধ্যে ২৫ জনকে মাদারীপুর সদর হাসপাতাল ও নিরাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব ও পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫০ রাউন্ডের মত ফাঁকা গুলিবর্ষণ করেছে। তবে পুলিশের গুলিতে কেউ আহত হয়নি।

মাদারীপুরে যুবলীগের কাউন্সিলকে সামনে রেখে সংঘর্ষ, পুলিশ সদস্যসহ আহত ৩৫

যুবলীগের কাউন্সিলকে ঘিরে শোডাউন দেখাতে এই সংঘর্ষ। ঘটনার সময় বিদ্যুৎ ছিল না। সংঘর্ষের সময় ককটেল ও কাচের বোতলের কারণে হোস্টেলের ছাত্রীরাসহ সংঘর্ষকারীদের অনেকে আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে এসআই শ্যামল, এএসআই হাসানসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ইমরানুর রহমান সনেট জানান, আহতদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম